ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০২:১৪ পিএম

বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা উপজেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!