ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত, পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:১৬ পিএম

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত, পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মির্জা এন এইচ রুবেলকে সভাপতি এবং লায়ন মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল সভাপতিত্ব করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। এছাড়া কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

বক্তারা বলেন, একটি সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেতাকর্মীদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সাধারণ সভার আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মির্জা এন এইচ রুবেলকে সভাপতি এবং লায়ন মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!