ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

menu

নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা

সিয়াম সিদ্দিকী, নওগাঁ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৫:২৯ পিএম

নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা

ছবিঃ সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে মুক্তিনগর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন ৪৮ নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বৃহস্পতিবার(৬ জুলাই) সকাল  ১১ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় এমপি ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!