ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৫১ পিএম

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. মঙ্গলবার কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ "মাস্টার প্যারেড" অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়। 
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মো: সজীব মিয়া। 
প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ড্রেসরুলস মেনে নিখুঁত পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড, শারীরিক ফিটনেস ও খেলাধুলা, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চরম পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!