ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

menu

দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ফজলে রাব্বি সভাপতি, আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক

দিনাজপুর প্রতিনিধি:

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম

দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ফজলে রাব্বি সভাপতি, আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. ফজলে রাব্বি সভাপতি এবং মো. আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে ভোট গণনা করা হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ২ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার আলী হোসেন পেয়েছেন ১ হাজার ৫৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ূম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দুজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন—এনামুল হক, যিনি ২ হাজার ১৬৪ ভোট পেয়েছেন এবং মো. আফজাল আলী, যিনি পেয়েছেন ১ হাজার ৮৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাদাকাত হোসেন বাপ্পি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পেয়েছেন ১ হাজার ১৩৫ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মিলন হাওলাদার ১ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯০৭ ভোট।

অর্থ সম্পাদক পদে ২ হাজার ৪২০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক তিনবারের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৯১ ভোট।

সড়ক সম্পাদক পদে ১ হাজার ৯৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন পেয়েছেন ৮৭০ ভোট।

সহ-সড়ক সম্পাদক পদে ১ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফারুক আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুলতান আলী পেয়েছেন ৮০৭ ভোট।

সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মো. সম্রাট। তিনি ২ হাজার ৮৪৩ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন পেয়েছেন ৮৭৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে ১ হাজার ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার আফাজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রহিদুল ইসলাম রেজু পেয়েছেন ৮২৮ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. জনি ২ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরমান হোসেন মিলন পেয়েছেন ৮৫৫ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জহুরুল ইসলাম। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লিটন পেয়েছেন ৮০৯ ভোট।

এদিকে কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মো. মাহামুদুল হাসান রাজু ১ হাজার ৪৭২ ভোট, মো. নুর আলম শেখ আকালু ১ হাজার ৫৮৬ ভোট, মো. খুরশেদুল ইসলাম জনি ১ হাজার ৩২৮ ভোট, মো. রিন্টু ১ হাজার ১৮৫ ভোট, মো. মুন্না ১ হাজার ৩৩৭ ভোট, মো. শাহজাহান ১ হাজার ৩৮৩ ভোট এবং মো. পারভেজ ইসলাম ১ হাজার ২৪৩ ভোট।

ত্রি-বার্ষিক এই নির্বাচনের মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। সভাপতি পদে ফজলে রাব্বির জয় এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল কাইয়ূমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!