উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ৭ গাবতলী - শাজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, গাবতলী মডেল থানার ইনচার্জ অফিসার রাকিব হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমোতারা, পল্লী দারিদ্র অফিসার সাইদুর রহমান প্রমুখ। শেষে প্রধান অতিথি সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

