ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বিশ্বকাপ ফাইনাল ঘিরে স্পেন প্রবাসীদের ব্যতিক্রমী আয়োজন, সব ফুটবল সমর্থকদের জন্য মহিষ উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:০০ পিএম

বিশ্বকাপ ফাইনাল ঘিরে স্পেন প্রবাসীদের ব্যতিক্রমী আয়োজন, সব ফুটবল সমর্থকদের জন্য মহিষ উপহার

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্পেনপ্রবাসীদের একটি সংগঠন। আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে স্পেন ও আর্জেন্টিনাসহ সব দলের ফুটবল সমর্থকদের জন্য একটি মহিষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলকে প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বন্ধনে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেন কিংবা আর্জেন্টিনা—যে দলেরই সমর্থক হোন না কেন, সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে কুষ্টিয়ার উজানপাড়া হাট থেকে একটি মহিষ কেনা হয়েছে, যা ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে। আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়বে এবং ভ্রাতৃত্ববোধের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।

স্পেনপ্রবাসী উদ্যোক্তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করে। তাই কোনো বিভেদ নয়, বরং সব দলের সমর্থকদের এক কাতারে এনে বিশ্বকাপের আনন্দ উদযাপন করাই তাদের লক্ষ্য।

তারা আরও বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে খেলাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হয়।

ট্যাগ

দৈনিক আজ ও আগামীকাল

মতামত থেকে আরও পড়ুন

banner
Link copied!