ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

দৈনিক আজ ও আগামীকাল ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:৩৫ এএম

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশ থেকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এ-সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন কেবল সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

সূত্র জানায়, প্রজ্ঞাপন জারি হলে আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নেবেন।

বর্তমানে বিশ্বব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর পক্ষে পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করেন। ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প অনুমোদন, আর্থিক কার্যক্রম এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ ছাড়া বিকল্প নির্বাহী পরিচালক (Alternate Executive Director) নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

আবদুর রহমান খানের নিয়োগ কার্যকর হলে বিশ্বব্যাংকের বিভিন্ন নীতিনির্ধারণী সভা ও উন্নয়ন-সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!