ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

সিংড়ায় চলনবিল নৌকা বাইচ-২০২৬: এর স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৩:০৯ পিএম

সিংড়ায় চলনবিল নৌকা বাইচ-২০২৬: এর স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন

ছবিঃ সংগৃহীত

চলনবিলে নৌকা বাইচ–২০২৬ আয়োজনের প্রস্তুতি ও সম্ভাব্য স্থান নির্ধারণের লক্ষ্যে সিংড়া হাইটেক পার্কসংলগ্ন চলনবিল এলাকা পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

এ সময় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ব্যক্তিগত সহকারী কাজল সরকার, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম হিরো, সিংড়া পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীসহ সিংড়া পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নৌকা বাইচের সম্ভাব্য স্থান, নৌপথের উপযোগিতা, দর্শনার্থীদের অবস্থানের সুযোগ, যাতায়াতব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক আয়োজনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। চলনবিলের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে সুশৃঙ্খল ও উৎসবমুখর আয়োজনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নৌকা বাইচ আয়োজন করা গেলে চলনবিলের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এ আয়োজন স্থানীয় পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!