ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

লাইসেন্স নেই, তবু সার ব্যবসা! ক্ষেতলালে দোকানে ৫৭ বস্তা, জরিমানা ১০ হাজার

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:৩৬ পিএম

লাইসেন্স নেই, তবু সার ব্যবসা! ক্ষেতলালে দোকানে ৫৭ বস্তা, জরিমানা ১০ হাজার

ছবিঃ সংগৃহীত

কৃষকের জন্য বরাদ্দ সারের বাজারে নিয়মের তোয়াক্কা না করেই চলছিল বিক্রি ও মজুত। জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে ৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। দোকানটিতে পাওয়া যায়নি মূল্যতালিকা; ব্যবহার করা হচ্ছিল না যথাযথ ক্যাশমেমোও। এ ঘটনায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির নেতৃত্বে অভিযানে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অভিযানে দোকান থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারের অবৈধ মজুত, বিক্রিতে অনিয়ম এবং কৃত্রিম সংকট তৈরির প্রবণতা ঠেকাতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। প্রশাসনের দাবি, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!