ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৫:০০ পিএম

কোম্পানীগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাত জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই সাত জন দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে বিএসএফ সাত জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করা হয়।

বর্তমানে সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাত জন অবস্থান করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!