ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:০০ পিএম

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

বিদ্যালয়ে জাতীয় পতাকা না তোলার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নং সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ওয়ারেছা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ ০৭ জুলাই সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে,  ২ জুলাই রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় ১০ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এটি চরম দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল।

বিভাগীয় উপ-পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা ঠিকানার বাইরে অবস্থান করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!