ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বগুড়ার যমুনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০২:২১ পিএম

বগুড়ার যমুনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

ছবিঃ সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে গেলে ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা এক নারীর মরদেহ তাদের নজরে আসে। পরে বিষয়টি দ্রুত ধুনট থানা পুলিশকে জানানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদী থেকে মরদেহ উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ নির্ধারণে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!