ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ (৮০৫ লিটার) চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৩৭ পিএম

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে    পোরশায়  বিপুল পরিমাণ (৮০৫ লিটার) চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।

ছবিঃ সংগৃহীত

 নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের  সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় অফিসার ইনচার্জ জিয়াউর রহমান , পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে ২৭টি সিলভারের বড় পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ (আটশত পাঁচ) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ (আট) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!