ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৫৫ এএম

উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ভ্যানিটি ব্যাগে বহন করা ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রোকসানা বেগম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আবদুল জলিল।

ঘটনার পর উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!