ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান, তেহরানে প্রতিশোধের দাবিতে উত্তাল জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:১৫ পিএম

খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান, তেহরানে প্রতিশোধের দাবিতে উত্তাল জনতা

ছবিঃ সংগৃহীত

লাখো মানুষের উপস্থিতিতে ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান; ট্রাম্পকে লক্ষ্য করে ‘ওয়ান্টেড’ পোস্টার ও ১০ কোটি ডলার পুরস্কারের ঘোষণা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান জানানো হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও জোরালোভাবে উঠে আসে।

জানাজার আগে কবি মোহাম্মদ রাসুলি বক্তব্যে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে বলেন, খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া তাদের দায়িত্ব। তার বক্তব্যের পর উপস্থিত জনতা ‘আমেরিকা ধ্বংস হোক’ ও ‘ইসরায়েল ধ্বংস হোক’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু হিসেবে উপস্থাপন করা পোস্টারও দেখা যায়।

একটি ব্যানারে ট্রাম্পকে ‘ওয়ান্টেড’ উল্লেখ করে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। তেহরানের বিভিন্ন এলাকায়ও ট্রাম্পবিরোধী ব্যানার টানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানালেও, কয়েকজনের মতে চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির নেতৃত্বের ওপরই নির্ভর করবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!