ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

সব বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:১২ পিএম

সব বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল

ছবিঃ সংগৃহীত

স্বাভাবিক প্রসব বাড়াতে কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর; সব ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ, স্বাস্থ্যখাতে আসছে ১ লাখ নতুন জনবল
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি (লেবার রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। কিছু চিকিৎসাকেন্দ্র ও দালালচক্র গর্ভবতী নারীদের ভয়ভীতি দেখিয়ে সিজারিয়ান করাতে বাধ্য করছে, যা বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও নিরাপদ স্বাভাবিক প্রসবের সেবা পান।

তিনি আরও বলেন, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন, যাদের বড় অংশ মিডওয়াইফ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন।

মন্ত্রী বলেন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা এবং স্বাস্থ্যসেবায় নৈতিকতা নিশ্চিত করা সময়ের দাবি।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!