ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

গাবতলী প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি রানা,সম্পাদক আমিনুল আকন্দ

দৈনিক আজ ও আগামীকাল ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:১১ পিএম

গাবতলী প্রেসক্লাবের পূর্নাঙ্গ  কমিটি গঠন সভাপতি রানা,সম্পাদক আমিনুল আকন্দ

ছবিঃ দৈনিক আজ ও আগামীকাল

বগুড়ার গাবতলী প্রেসক্লাবের দুই বছর মেয়াদী একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে| গতকাল শনিবার প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শফিকুল আলম বুলবুলের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়| সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল বারী, ইসলাম রফিক, এম ফজলুল হক বাবলু, ওয়ায়েজ রেজা, রেজাউল করিম, সাবেক সভাপতি রায়হান রানা, প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম লাকী| সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি রায়হান রানা, সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ, সহ-সভাপতি ছামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ তোহাব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল সরকার, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, নির্বাহী সদস্য এনামুল হক, সাব্বির হাসান, বিপ্লব রহমানসহ ১৩সদস্য বিশিষ্ঠ দুই বছর মেয়াদী একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়|

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!