ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

গাবতলীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন

গাবতলী প্রতিনিধি, আমিনুল আকন্দ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৪:৪৮ পিএম

গাবতলীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

গতকাল ২৪ আগষ্ট মঙ্গলবার বগুড়ার গাবতলীতে উপজেলা পরিষদের সামনে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে গাবতলী পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা ডাচ্ বাংলা ব্যাংকের সিনিয়র রিজওনাল ম্যানেজার রাসেল মাহমুদ চৌধুরী। এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির,সিনিয়র সেলস ম্যানেজার জুলফিকার নাইম,গাবতলী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের বিসমিল্লাহ ট্রেডার্স এর প্রোপাইটর আদুরী ইয়াসমিন ও এনামুল হক। গাবতলী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন,স্থানীয় আলহাজ্ব আজিজুর রহমান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফিতা কেটে উদ্বোধন করেন  পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন প্রমূখ।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!