ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:১৩ পিএম

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে যাত্রী ও স্টেশনের কর্মীরা ট্রেনের ছাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত বুরু মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় কোনো সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে নিরবের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!