ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির শুভ  উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক নুর আলম (মিঠু) এবং সাংগাঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (গোল্ডেন)।

​এ ছাড়া অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ  সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পোরশা উপজেলার আমির মোঃ  সাগর আলী,যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ,  জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ  আব্দুল হাই, প্রভাসক নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের মোঃ  মেসবাহুল ইসলাম, বি এন পির  নেতা মোঃ আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন আহমেদ  ডাঃ আরিফ হোসেন, ডাঃ ইমামুল আরেফিন, ডাঃ এমদাদুল হক এবং ডাঃ সুমাইয়া আক্তার।

​কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি’র দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,শিক্ষক মোঃ জুয়েল, শিক্ষক মোঃ নইফুল ইসলাম, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশিকুর রহমান,  পোরশা উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবুসহ স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসা সেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং উপজেলার স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!