ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলার সন্দেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৩৮ পিএম

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলার সন্দেহ

ছবিঃ সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোচাটমোহরলা এলাকায় গিয়েছিলেন নাছের আলী। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পাশে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আহত অবস্থায় নাছের আলী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর পরই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!