ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

পাবনার লক্ষ্মীপুরে ছাত্রীদের অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৮:৪৮ পিএম

পাবনার লক্ষ্মীপুরে ছাত্রীদের অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া এবং আটঘরিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন।
সভায় সভাপতিত্ব করেন মোছাঃ শামসুন্নাহার মনা (এম.এ বাংলা), সদস্য, পাবনা জেলা মহিলা দল, সদস্য, আহ্বায়ক কমিটি, আটঘরিয়া উপজেলা বিএনপি এবং সিনিয়র সহ-সভাপতি, উপজেলা মহিলা দল।
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!