ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

সাপাহারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বাবুল আকতার রানা,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১১:৫৯ এএম

সাপাহারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মধইল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেন।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম,  সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল), আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহবিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!