ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৪:১৭ পিএম

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

চলতি বছর গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার এবং নতুন বাজেট কার্যকরের সঙ্গে সঙ্গে এ উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাস থেকেই নতুন বাজেটের আওতায় গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়েছে এবং এ উদ্যোগের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক মানের। দেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশের রোগীরাও এসব ওষুধ ব্যবহারে সন্তুষ্ট।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে সরকার চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগের জন্য বাজেটে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিয়েছে।

তিনি বলেন, দেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত নীতিমালা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের উদ্যোক্তারাও বিশ্বমানের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। একই সঙ্গে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!