ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

menu

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৫০ পিএম

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে ফলাফল

ছবিঃ সংগৃহীত

কয়েক দফা পিছিয়ে অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: রোল নম্বর 123456 হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন
ফল প্রকাশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইট ipemis.dpe.gov.bd-এ প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখা যাবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!