ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৮:৫৪ পিএম

চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আতাউল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান  বলেন, জেলা পুলিশ সুপার  মহোদয় শাহনাজ বেগমের দিক - নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আটাপুর পশ্চিমপাড়া গ্রামে আতাউলের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ধৃত আসামির বাড়ি তল্লাশিকালে ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক কারবারিদের আইনের আওতায় আনছি। মাদক কারবারি সে যত বড়ই রাঘববোয়াল হোক না কেন, তার কোনো ছাড় নেই।
তিনি বলেন, পাঁচবিবিকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। এই অভিযান অব্যাহত থাকবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের আশপাশে মাদক ব্যবসা বা সেবনের তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন। 
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দৈনিক আজ ও আগামীকাল

অপরাধ থেকে আরও পড়ুন

banner
Link copied!