ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

বেগম রোকেয়া পদক-২০২৬: নারী উন্নয়নে অবদানের স্বীকৃতিতে মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৫৫ পিএম

বেগম রোকেয়া পদক-২০২৬: নারী উন্নয়নে অবদানের স্বীকৃতিতে মনোনয়ন আহ্বান

ছবিঃ সংগৃহীত

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ প্রদানের জন্য মনোনয়ন আহ্বান করেছে সরকার।

রোববার (৫ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছর সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এই সম্মানজনক পদক প্রদান করা হবে। উল্লিখিত যেকোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বাংলাদেশি নারীরা মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্রের নির্ধারিত ফরম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ছক ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই-এর মধ্যে নির্ধারিত ফরম অনুযায়ী আবেদনপত্রের সফট কপি (নিকোষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইল) ই-মেইলে পাঠানোর পাশাপাশি ডাকযোগে অথবা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের হাতে ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!