গাবতলী (বগুড়া) প্রতিনিধি: গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে বিকেলে জয়ভোগা দাখিল মাদ্রাসায় রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর,পৌর বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ,বিএনপি নেতা মাহমুদুল হাসান,মতিউর রহমান মতি,ছাত্রদল নেতা তমিরুল ইসলাম তৌকির, পৌর সেচ্ছাসেবক দল নেতা পবন সরকার, উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক , পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ আকন্দ প্রমূখ।

