ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

menu

বদলগাছীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা পেলেন সংবর্ধনা ও পুরস্কার

সিয়াম সিদ্দিকী, নওগাঁ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৪:১৫ পিএম

বদলগাছীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা পেলেন সংবর্ধনা ও পুরস্কার

ছবিঃ সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এবং সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভা শেষে জুলাই শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে সম্মাননা স্মারক ও পুরুষ্কার গ্রহন করেন তার মামা মো: সারোয়ার আজম এবং ১১ জন জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও পুরুষ্কার প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো পলাশ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো কানিস ফারহানা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!