ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

ওঝার কাছে সময় অপচয়, অবশেষে হাসপাতালে কিশোরের মৃত্যু।

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:৫৬ পিএম

ওঝার কাছে সময় অপচয়, অবশেষে হাসপাতালে কিশোরের মৃত্যু।

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মোঃ রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​আজ (শনিবার) সকালে উপজেলার হরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই গ্রামের মোঃ মমতাজ আলীর ছেলে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে রাকিবুল নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হয়। বিষক্রিয়া শুরু হলে সে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। তবে তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে, পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের নামে বেশ কিছু সময় অপচয় হয়।
​পরবর্তীতে কিশোরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তাকে তড়িঘড়ি করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পর কিশোরটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় এবং বিষ শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
​এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে এলে এ ধরনের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!