ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেয়ার পর শিক্ষকের মৃত্যু

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৪:১৮ পিএম

পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেয়ার পর শিক্ষকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পোরশায় মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মোঃ রাইহান কবির (২৭) নামে এক শিক্ষক মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর (দেওপুরা পোস্ট) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, রাইহান কবির পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার সেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো মাদ্রাসা সংলগ্ন পুকুরে ৩–৪ জনের সঙ্গে তিনি গোসল করতে নামেন। একপর্যায়ে পুকুরের মাঝ বরাবর গেলে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
​কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরাই তাঁকে পানি থেকে উদ্ধার করে দ্রুত সরাইগাছি একটি ক্লিনিকে নিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ড. নাসিমা সুলতানা তাঁকে মৃত ঘোষণা করেন।
​তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!