ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

বদলগাছী মাদকাসক্তি দূরীকরণের ব‍্যতিক্রম উদ্যোগ, বিএনপি নেতা স‍্যান্ডুর অঙ্গীকার পূরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৩৬ পিএম

বদলগাছী মাদকাসক্তি দূরীকরণের ব‍্যতিক্রম উদ্যোগ, বিএনপি নেতা স‍্যান্ডুর অঙ্গীকার পূরণ

ছবিঃ সংগৃহীত

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়।

 

গত শুক্রবার(১০ জুলাই) ভান্ডারপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে দুটি ফিক্সড  গোলবার স্থাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

 

উক্ত ফিক্সড গোলবার প্রতিস্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি, আগামী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

জানা যায়, এর আগে গত শুক্রবার(২৬ জুন) সকাল ১০টায় ঐ একই স্থানে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে বিএনপি নেতা স‍্যান্ডো দুটি ফিক্সড গোলবার স্থাপনের অঙ্গীকার করেন।

 

৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য(এমপি) ফজলে হুদার সহযোগিতায় মাত্র ১০ দিনেই ভান্ডারপুর হাইস্কুল মাঠে গোলবার স্থাপন করা হয়।


রেজাউন নবী স্যান্ডো বলেন, “আশা করি এক সময়ের সরগরম ও জমজমাট খেলাধুলোয় উৎসবমুখর ভান্ডারপুর উচ্চ বিদ‍্যালয় মাঠ আবার  আগের রূপে ফিরে আসবে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকমুক্ত হবে, সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ হবে এবং মাদকসক্তিমুক্ত প্রাণোবন্ত আত্মবিশ্বাসী ও স্বপ্নবাজ যুব সমাজ গড়ে উঠবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রীতি ফুটবল ম‍্যাচটিকে প্রত‍্যেকের কাছে উপভোগ‍্য করে তোলে।


আয়োজকরা জানান, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!