ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

menu

জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১২:২৯ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ স্মার্টফোন, ব্যবহৃত সিমকার্ড ও এটিএম কার্ডসহ অনলাইন জুয়ার এক মাস্টার মোরসালিন মন্ডল নামে এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

​(২২ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মোরসালিন মন্ডল (২৭)। তিনি ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার  একটি চৌকস দল বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​অভিযানকালে আসামির হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৯টি স্মার্টফোন ১,০০০টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করে পুলিশ।

অভিযানের বিষয়ে নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!