ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

menu

রাজধানীর ইসিবি চত্বর থেকে ফের গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:১৩ পিএম

রাজধানীর ইসিবি চত্বর থেকে ফের গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) বিকেলে পল্লবী থানায় দায়ের হওয়া একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানতে পারে যে মো. সাহেদ রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী যাচাই-বাছাই শেষে পল্লবী থানার একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হবে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাটি কোন মামলায় জারি হয়েছিল কিংবা মামলার বিস্তারিত অভিযোগ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এর আগেও বিভিন্ন আলোচিত মামলায় গ্রেপ্তার হয়ে ব্যাপক আলোচনায় আসেন। সর্বশেষ পল্লবী থানার ওয়ারেন্টভুক্ত মামলায় তাকে আবারও গ্রেপ্তার করা হলো।

দৈনিক আজ ও আগামীকাল

banner
Link copied!