তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল প্রদান করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপির অন্যতম নেতা শরিফুল ইসলাম তুহিন-এর দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ফুটবল দুটি তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সময়ে তরুণদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি কমিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও সহায়ক।
বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

