গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইসি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৭ জুলাই সোমবার সকালে বীরগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাই করন দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

কর্মশালায় আলোচক হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউ রহমান রাজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী শাহীন।

