ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

menu

জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডল ও চোলাই মদসহ ৫ জন আটক

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:১২ এএম

জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডল ও চোলাই মদসহ ৫ জন আটক

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের কালাই ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহমেদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

৩ হাজার টাপেন্টাডল ও চোলাই মদ উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কালাই উপজেলার টাকাহুত মধুবন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধার হেলাল উদ্দিন (৩০), বগুড়ার শারমিন (২৬) এবং জয়পুরহাট সদর উপজেলার বাবু কর্মকার (৪৫)।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও ৮ পিস টাপেন্টাডলসহ দুজন আটক

অপর একটি অভিযানে একই এলাকা থেকে আরও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল আমিন (৪০) ও ফাহিম (২৬) নামে দুজনকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০০ টাকা জরিমানাও করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!