ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

menu

শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১০:৪৭ এএম

শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো কুশ উদ্ধার করা হয়।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন।

ডিএনসির দাবি, একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভারতীয় নাগরিকদের ব্যবহার করে থাইল্যান্ড থেকে বাংলাদেশে কুশ পাচার করছে। বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল অভিজিতের।

অভিযানে কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!