ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

menu

সাঘাটায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

সাঘাটায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সাঘাটা উপজেলায় আয়োজিত সভায় উপজেলা কৃষকদলের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, উপজেলা মৎস্যদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ওলামা দলের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, তাঁতীদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল এবং উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব আরিফুর রহমান লিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে হবে।

তারা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলের সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

সভায় বক্তারা সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। আগামী দিনে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দৈনিক আজ ও আগামীকাল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

QR Code
banner
Link copied!